Logo
শিরোনাম:
নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা, প্রধান দুই আসামি  গ্রেফতার  রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১ রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মেথিকান্দা রেলস্টেশনের পরিছন্নতা কর্মী বাক প্রতিবন্ধী ববি দুর্বৃত্তের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেন আরবী নববর্ষের হিজরীতে নতুন গিলাফে সেজেছে পবিত্র কাবা শরীফ রেল যোগাযোগের আওতায় আসছে দেশের ১০ টি জেলা

জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিনিধি : / ২৩৯ Time View
প্রকাশকাল: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কবিতা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী রায়পুরায় জমিতে জমে থাকা বর্ষার পানিতে গোসলে নেমে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিপা (৭)। জান্নাতি ভেলুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। জান্নাতি ও নিপা একে অপরের মামাতো-ফুফাতো বোন বলে জানা গেছে।

মৃতের স্বজনরা জানান, নিপা ভেলুয়ারচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে দুই বোন বাড়ির পাশে জমিতে বর্ষার পানিতে গোসল করতে গিয়েছিল। এ সময় সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত জান্নাতির চাঁচা মাহালম বলেন, আমাদের চরাঞ্চলে জমিগুলোতে পানি জমে থাকে, যাকে আমরা চক বলি। সেই চকে তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার করলেও তাদের বাঁচাতে পারেনি। আমি ভাতিজিকে হারিয়ে ফেললাম।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, বেলা ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা আত্মীয় হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Shapla Host