Logo
শিরোনাম:
নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা, প্রধান দুই আসামি  গ্রেফতার  রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১ রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মেথিকান্দা রেলস্টেশনের পরিছন্নতা কর্মী বাক প্রতিবন্ধী ববি দুর্বৃত্তের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেন আরবী নববর্ষের হিজরীতে নতুন গিলাফে সেজেছে পবিত্র কাবা শরীফ রেল যোগাযোগের আওতায় আসছে দেশের ১০ টি জেলা

নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা, প্রধান দুই আসামি  গ্রেফতার 

প্রতিনিধি : / ২৩৪ Time View
প্রকাশকাল: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হারুন অর রশি, রায়পুর (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় এক স্কুল ছাত্রী সংঘ’বদ্ধ ধ*র্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার পুলিশ দুই যুবককে গ্রেপ্তা’র করেছে।

গ্রেপ্তা’রকৃত দুই যুবক হলো- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন অভিযুক্ত তাদের আটকিয়ে মা’রধ’র করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা সংঘ’বদ্ধ পালা ক্রমে ধ*র্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই ভুক্তভোগী তরুণী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে রোববার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধ*র্ষণ, চাঁ’দাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বি’রুদ্ধে মা’মলা দায়ের করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগী ওই তরুণীকে পরীক্ষা-নীরিক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে আসামি দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধ*র্ষণ করে। পরে আরও দুই অ*ভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অ*ভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদি হয়ে চার জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার সকালে দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Shapla Host