Logo
শিরোনাম:
জমি নিয়ে বিরোধ, বাবাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছেলের নরসিংদীর রায়পুরায় তিন বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ চানপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন, উপজেলা বিএনপি’র আহ্বায় কমিটির সদস্য মোঃ বাবুল মিয়া নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা, প্রধান দুই আসামি  গ্রেফতার  রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১ রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

জমি নিয়ে বিরোধ, বাবাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছেলের

প্রতিনিধি : / ১১ Time View
প্রকাশকাল: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কবিতা আক্তার :রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাইদের হামলায় শাহিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোকারম (৫০) ও তার ছেলে রাব্বি মিয়ার (১৬) বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেন ও তার চাচাতো ভাই মোকারমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়ির পাশে ইটের স্তূপ থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে মোকারম ও তার ছেলে রাব্বি দা নিয়ে আওলাদ হোসেনের ওপর হামলা করতে এগিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে শাহিন আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে খবর পেয়েছি, ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় শাহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা এখন নরসিংদী সদর হাসপাতালে আছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Shapla Host