Logo
শিরোনাম:
জমি নিয়ে বিরোধ, বাবাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছেলের নরসিংদীর রায়পুরায় তিন বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ চানপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন, উপজেলা বিএনপি’র আহ্বায় কমিটির সদস্য মোঃ বাবুল মিয়া নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা, প্রধান দুই আসামি  গ্রেফতার  রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১ রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

নরসিংদীর রায়পুরায় তিন বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি : / ৪১ Time View
প্রকাশকাল: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ডেক্স রিপু্র্ট

নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দিনের ব্যবধানে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের ইসমাইল (৩৫), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিজয় মিয়া (২৩) এবং রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জুম্মন মিয়া (১৯)।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর মায়ের বসতঘরের চালের ড্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর নিজের বসতঘর থেকে আরও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৮ অক্টোবর রাতে উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে দুই অস্ত্রধারী মোটরসাইকেলে করে মরজাল বাজারের দিকে যাচ্ছেন বলে তথ্য পায় পুলিশ। পরে রায়পুরার চর মরজাল এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর বাঘমারা সেতুতে চেকপোস্ট বসানো হয়।

রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী বিজয় মিয়া ও জুম্মন মিয়াকে তল্লাশি করা হয়। এ সময় বিজয়ের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাঁদের ব্যবহৃত কালো রঙের একটি নম্বরবিহীন সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Shapla Host