Logo
শিরোনাম:
রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মেথিকান্দা রেলস্টেশনের পরিছন্নতা কর্মী বাক প্রতিবন্ধী ববি দুর্বৃত্তের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেন আরবী নববর্ষের হিজরীতে নতুন গিলাফে সেজেছে পবিত্র কাবা শরীফ রেল যোগাযোগের আওতায় আসছে দেশের ১০ টি জেলা শ্রীরামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মজিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু, রায়পুরা নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত- ৪ রায়পুরায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

রায়পুরায় মৌলভী তায়েব উদ্দিন ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেন মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফা

প্রতিনিধি : / ১৯৩ Time View
প্রকাশকাল: শুক্রবার, ১২ জুন, ২০২৬

কবিতা আক্তার,  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী মৌলভী তায়েব উদ্দিন এতিমখানা ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেছেন মালয়েশিয়ান দাতা ও সমাজসেবক মুহাম্মদ মোস্তফা। এ সময় তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।

বৃহস্পতিবার (১১জুন) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ মালয়েশিয়ান অতিথিকে ফুলেল শুভেচছা জানান।
পরিদর্শনকালে মুহাম্মদ মোস্তফা এতিমখানার আবাসন ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, খাদ্য ব্যবস্থাপনা এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি এতিম শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
এ সময় এতিমখানার পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এতিম শিশুদের কল্যাণে চলমান উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ান অতিথিকে অবহিত করেন।
মুহাম্মদ মোস্তফা বলেন, “এতিম শিশুদের কল্যাণে কাজ করা অত্যন্ত মহৎ একটি দায়িত্ব। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। আমি এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি এবং ভবিষ্যতেও সহযোগিতার চেষ্টা করব।”
এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিদেশি দাতা ও সমাজসেবীদের এমন মানবিক উদ্যোগ এতিম শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে এতিম শিশুদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Shapla Host