Logo
শিরোনাম:
শিমগাছের সাথে এ কেমন শত্রুতা, ১০৪ শতক শিমগাছ কর্তন করেছে দুর্বৃত্তরা নবগঠিত সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা এবং সহকারি কমিশনার ভূমি মুনমুন পাল জমি নিয়ে বিরোধ, বাবাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছেলের নরসিংদীর রায়পুরায় তিন বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ চানপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন, উপজেলা বিএনপি’র আহ্বায় কমিটির সদস্য মোঃ বাবুল মিয়া নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা, প্রধান দুই আসামি  গ্রেফতার  রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১ রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শিমগাছের সাথে এ কেমন শত্রুতা, ১০৪ শতক শিমগাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধি : / ২ Time View
প্রকাশকাল: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কবিতা আক্তার-রায়পুরা নরসিংদী প্রতিনিধি :

 

নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে এক কৃষকের ১০৪ শতক জমির ফলন্ত শিমগাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার অলিপুরা ইউনিয়নের সাহেবনগর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আফাজ উদ্দিন ভূঁইয়া (৬০) জানান, গত ২৩ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে নিজের বসতবাড়ির দক্ষিণ পাশের জালুর চকে জমিতে কৃষিকাজ শেষ করে বাড়িতে ফিরে যান তিনি। পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে জমিতে গিয়ে দেখতে পান, তাঁর ১০৪ শতক জমির সব শিমগাছ কেটে ফেলা হয়েছে। কৃষক আফাজ উদ্দিনের অভিযোগ, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর জমিতে প্রবেশ করে ফুলে ফলে ভরপুর শিমগাছগুলো কেটে বিনষ্ট করে। সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন তিনি। এ ঘটনায় তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী কৃষক।

স্থানীয়দের ভাষ্য, কষ্টার্জিত অর্থে জমি লিজ নিয়ে শিমের আবাদ করেছিলেন আফাজ উদ্দিন। গাছগুলোতে ভালো ফলনের আশা ছিল তাঁর। কৃষিকাজের আয়ের ওপর নির্ভরশীল এই কৃষকের পরিবার,কৃষক আফাজ উদ্দিনের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা ছিল শিমের আবাদ। ফলন্ত গাছগুলো কেটে ফেলায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আফাজ উদ্দিন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।এদিকে, ফসল বিনষ্টের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।ভুক্তভোগী কৃষক রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Shapla Host